আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story : আমাদের প্রত্যেকেরই savings এর দরকার আছে । কিন্তু আমরা অনেকেই জানিনা কোথায় টাকা রাখলে নিরাপদে , নিশ্চিন্তে থাকা যাবে। সমাজে এখন টাকা জমা নেওয়ার অনেক সংস্থা আছে । প্রত্যেক সংস্থা তার কাছে টাকা রাখার জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে থাকে। তখন আমরা confused হয়ে পরি যে কোথায় টাকা রাখা উচিৎ। ঠিক তখনই দরকার পরে একজন Financial Advisor এর , যে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
তবে, আপনি যদি একজন সচেতন ব্যক্তি হন, তাহলে নিজে নিজেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার টাকা কোথায় রাখা উচিত ।
সাধারণত তিন রকম লক্ষ্য পূরণের জন্য সঞ্চয় করা উচিত । (১) স্বল্প মেয়াদী লক্ষ্য ( যেমন , TV, ফ্রিজ কেনা )। (২) মাঝারি মেয়াদী লক্ষ্য ( যেমন, জমি, বাড়ি , গাড়ী কেনা )। এবং (৩) দীর্ঘ মেয়াদী লক্ষ্য ( যেমন ছেলে-মেয়ের পড়াশুনা , বিবাহ, অবসরযাপন ) ।
প্রতিটা লক্ষ্য পূরণের জন্য আলাদা আলাদা জায়গায় টাকা রাখা উচিত । যেমন, স্বল্প মায়াদী লক্ষ্য পূরণের জন্য ব্যাঙ্কের বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এ টাকা রাখা উচিত । আবার দীর্ঘ মেয়াদী লক্ষ্য পূরণের জন্য বীমা কম্পানী ও মিউচ্যুয়াল ফান্ডে টাকা জমানো উচিত । এছাড়াও বর্তমানে টাকা জমানোর অনেক জায়গা আছে। যেমন, Real Estate, Stock Market, বিভিন্ন Finance Company, সোনা , বিভিন্ন সরকারী সঞ্চয় পত্র ইত্যাদি।
তবে কোথায় টাকা রাখবেন সেটা আপনাকেই স্থির করতে হবে। ধরুন আপনি বীমা কম্পানীতে দীর্ঘ মেয়াদী টাকা রাখবেন। ভারতবর্ষে বর্তমানে মোট ২৫ টা বীমা কম্পানী আছে। তাহলে আপনি কোন কম্পানীতে আপনার টাকা রাখবেন? তেমনি ধরুন আপনি Mutual Fund এ টাকা রাখতে চান । বর্তমানে ভারতবর্ষে প্রায় ৫০ টা Asset Management Company আছে। তাহলে আপনি কোন কম্পানীর Mutual Fund এ টাকা রাখবেন?
সেভিংস করার সময় সবার আগে চিন্তা করা উচিত যে, আপনি যেখানে টাকা রাখছেন সেই জায়গাটা আপনার কষ্টার্জিত টাকাকে নিরাপত্তা দেবে কি না। তারপর অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে আপনি সঞ্চয়ের সিদ্ধান্ত নিন।
আসুন, “আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story” গল্পটি পড়ে শিক্ষা নেওয়া যাক … … … … …
আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story

আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story : গরু ও বাঘের গল্প
এক রাখালের একটা গরু ছিল । রাখাল প্রতিদিন সকালে সেই গরুকে নদীর ধারে এক মাঠে বেঁধে দিয়ে আসতো । গরু সারাদিন ধরে সেই মাঠের কচি ঘাস খেত। সন্ধ্যা হলে রাখাল আবার গরুকে নিয়ে বাড়ি ফিরে আসতো । সেই মাঠের পাশেই ছিল এক ঘন জঙ্গল, যেখানে অনেক বাঘ বাস করত। বাঘেরা প্রতিদিনই গরুকে মাঠে ঘাস খেতে দেখতো , কিন্তু যেহেতু জঙ্গলে খাবারের কোন অভাব ছিল না, তাই তারা মাঠের দিকে আসতো না।

একদিন এক বাঘের গরুকে খাবার খুব ইচ্ছা হল। সকালে রাখাল গরুকে মাঠে বেঁধে রেখে যাবার পর থেকেই সে সুযোগ খুঁজতে থাকল কখন গরুর উপর ঝাঁপিয়ে পরবে। সন্ধ্যার একটু আগেই সে সুযোগ পেয়ে গেল। বাঘটা জঙ্গল ছেড়ে মাঠের দিকে এগিয়ে এলো। গরুর বুঝতে অসুবিধা হল’না যে মৃত্যু তার দুয়ারে উপস্থিত। সে এক হ্যাঁচকা টানে দড়ি ছিঁড়ে ফেলল। তারপর ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাল। বাঘও তাকে খাবার জন্য তার পিছু ধাওয়া করল। গরু যখন দেখল বাঘ তাকে প্রায় ধরেই ফেলেছে, তখন সে নদীর পাড়ে ঝাঁপিয়ে পড়লো । বাঘও নিজেকে সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লো ।

দুর্ভাগ্যবশতঃ নদীর ওই পাড়ের মাটি নরম ছিল । গরু ও বাঘ দুজনেই সেই মাটি থেকে উঠে আসার প্রাণপণ চেষ্টা করছিল , কিন্তু দুজনেই আরও বেশি কাদার মধ্যে ডুবে যাচ্ছিল ।
মৃত্যুই ছিল দুজনের ভবিতব্য। এমন সময় গরু খিল খিল করে হেসে উঠলো । এতে বাঘের খুব রাগ হল’। সে বলল, ওই গরু , তুইও মরবি আর আমিও মরবো , তা তুই এতো হাসছিস কেন?

গরু বলল, আমি নয়, তুই মরবি। আকাশের দিকে তাকিয়ে দেখ, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমেছে । আমার রাখাল আমাকে মাঠ থেকে বাড়ি নিয়ে যেতে আসবে । যখন আমাকে মাঠে দেখতে পাবে না তখন খুঁজতে খুঁজতে নদীর ধারে আসবে, আমাকে দেখতে পাবে , আর তুলে নিয়ে যাবে। কিন্তু তোকে তুলবে কে?
কিছুক্ষন পর গরুর কথা সত্য প্রমান করে রাখাল এসে গরুকে তুলে নিয়ে গেল, আর নদীর চোরাবালিতে ডুবে বাঘের মৃত্যু হল।
আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story : বিশ্লেষণ
এই গল্পে গরু ও বাঘ হল টাকা জমা রাখার দুটো সংস্থার প্রতীক । যদি দুটো সংস্থায় কখনও কাদায় পরে (দেউলিয়া হয়ে যায় ) , তখন দেখতে হবে কাদা থেকে তোলার মত কোনও রাখাল আছে কিনা। সুতরাং , এই গল্পের ক্ষেত্রে, গরুর উপরই ভরসা রাখা উচিৎ , বাঘ নয়।
আপনার টাকা কোথায় রাখবেন – 1 Lovely story : শিক্ষা
আমার কষ্টার্জিত অর্থ গচ্ছিত রাখব এমন জায়গায় , যেখানে আমি সম্পূর্ণ আর্থিক নিরাপত্তা পাব। সেক্ষেত্রে Return যদি সামান্য কিছু কমও পাওয়া যায় , তা মেনে নেওয়া উচিত ।।
এরকম আরও শিক্ষামূলক গল্প পড়ুন … … … 10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন