হতাশা থেকে মুক্তির উপায় : 1 টি best ছোট্ট গল্প : হতাশা এক ধরনের মানসিক অবস্থা যেখানে দীর্ঘস্থায়ী দুঃখ, আগ্রহের অভাব, নেতিবাচক মনোভাব অনুভুত হয়। জীবনে পাওয়া, না-পাওয়ার বেদনায় হতাশ হওয়া নতুন কিছু নয় , কিন্তু, কখনও কখনও একঘেয়েমি জীবন যাপনও হতাশা ডেকে আনে। এরফলে শরীরে ক্লান্তি নেমে আসে, ঘুমের সমস্যা দেখা দেয়, মনোযোগের অভাব ঘটে, এমনকি অত্যধিক হতাশা মনে আত্মহত্যার চিন্তাও নিয়ে আসে।
একটা কথা মনে রাখতে হবে, হতাশাকে কখনই মনে ঠাঁই দেওয়া যাবে না। প্রথমেই সেটিকে নির্মূল করতে হবে। হতাশা থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে নিচের 1 টি best ছোট্ট গল্প পড়তেই হবে, যেটিতে হতাশা থেকে মুক্তির উপায় বলা আছে। এছাড়া আপনি পড়তে পারেন 2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রন

হতাশা থেকে মুক্তির উপায় : 1 টি best ছোট্ট গল্প : এক ব্যবসায়ীর গল্প
একবার এক ব্যবসায়ীর জীবনে হতাশা দেখা দিল। এমনিতেই তাঁর টাকা পয়সার কোন অভাব ছিল না । কিন্তু সংসার ও অফিসের পরিবেশ তাঁকে ক্রমশঃ হতাশ করে তুলল। তিনি সেই হতাশা থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করলেন। কিন্তু কোনভাবেই সফল হলেন না। অবশেষে এক মানসিক ডাক্তার , মানে, সাইক্রিয়াটিকের পরামর্শ নিলেন।
ডাক্তারবাবু মন দিয়ে তাঁর সমস্ত কথা শুনলেন। তিনি বললেন, “আপনি যেহেতু আজ প্রথমবার এখানে এলেন, আমি আপনাকে একটা ছোট্ট কাজ দিচ্ছি। আপনি কাছের ওই রেল স্টেশনে যাবেন , আর কাউকে একটু সাহায্য করে আসবেন, যার সত্যি সত্যিই সাহায্যের দরকার।”

পরামর্শ অনুযায়ী ব্যবসায়ী স্টেশনে গেলেন এবং এদিক ওদিক তাকাতে থাকলেন । তিনি দেখলেন, বিশ্রামাগারের এক কোনায় এক বৃদ্ধ ভদ্রমহিলা বসে বসে কাঁদছেন। তিনি কলকাতায় এসেছেন তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু তার ঠিকানা হারিয়ে ফেলেছেন। হোটেলে থাকার মত যথেষ্ট টাকাও তাঁর কাছে ছিল না।
ব্যবসায়ী টেলিফোন ডিরেক্টরী থেকে মেয়েটির ঠিকানা বের করলেন এবং বৃদ্ধাকে নিয়ে একটা ট্যাক্সিতে চেপে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় ব্যবসায়ী কিছু গোলাপ কিনে বৃদ্ধাকে দিলেন। ব্যবসায়ী লক্ষ্য করলেন, খুশিতে বৃদ্ধার চোখ চিকচিক করছে। মেয়ের কাছে পৌঁছে বৃদ্ধা ব্যবসায়ীকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি দুহাত দিয়ে ব্যবসায়ীকে আশীর্বাদ করলেন। বৃদ্ধার অনাবিল আনন্দ ব্যবসায়ীর মনের সমস্ত হতাশা দূর করে দিল।

ব্যবসায়ী যখন বাড়ি ফিরলেন, তিনি লক্ষ্য করলেন তিনি আর আগের মত নেই , তাঁর মনে এক প্রশান্তি কাজ করছে। কোথা থেকে যেন সমস্ত এনার্জি তাঁর মনে সঞ্চারিত হয়েছে। তিনি হাত দিয়ে টেলিফোনটি তুলে নিলেন এবং ডাক্তারবাবুকে ফোন করে বললেন , “ডাক্তারবাবু , আমি বুঝতে পেরেছি জীবনের আসল মজা কোথায় ।”
হতাশা থেকে মুক্তির উপায় : 1 টি best ছোট্ট গল্প : গল্পটি থেকে শিক্ষা
এই ঘটনাটি আমাদের শেখায় যে, হতাশা থেকে মুক্তির উপায় হল অন্যের সহায়তা করা। নিঃস্বার্থ সহযোগিতা হল জীবনে হতাশা থেকে বেড়িয়ে আসার অন্যতম উপায়।।
আরও পড়ুন … … … বিচক্ষণতা নিয়ে 2 টি শিক্ষণীয় গল্প best story