10 টি best গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : গল্পের মাধ্যমে শিক্ষা অর্জন একটি কার্যকারী এবং আনন্দদায়ক উপায়। শিক্ষামূলক গল্প সহজভাবে শিশুমনে প্রভাব বিস্তার করে, যা তাদের চরিত্র গঠনে সাহায্য করে। আপনি যদি শিক্ষক হন, যদি লিডার হন, যদি একজন দায়িত্বশীল অভিভাবক হন, তবে মন দিয়ে এই 10 টি best গল্প পড়ুন এবং গল্পগুলো থেকে শিক্ষা নিন, তারপর সেগুলো সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে উপযুক্ত স্থানে উপস্থাপন করুন। আসুন আমরা গল্পের মাধ্যমে এক সুস্থ সমাজ গড়ে তুলি । … … … … …

10 টি best গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (১) সুখী মানুষ
এক রাজা মৃত্যুশয্যায় । রাজ্যের কোন ডাক্তারই তাঁকে ভালো করে তুলতে পারলেন না। অবশেষে এক জ্ঞানী সন্যাসী রাজ্যে এলেন।
রাজা তাঁকে বললেন, “মহাত্মা, আমি এখন মরতে চাই না। আমি এখনও কোন সুখ পাইনি। সারা জীবন আমার চিন্তায় কেটেছে । আমি সুখ পেতে চাই । আপনি আমাকে বাঁচান ।”
সন্যাসী রাজাকে পরীক্ষা করে বললেন, “এতো অনেক সহজ কাজ! এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ যে, তার একটা জামা এনে গায়ে পড়লেই আপনি সুস্থ্য হয়ে উঠবেন ।”
এটা শুনে রাজামশাই তাঁর সভাসদদের আদেশ দিলেন, “যাও , সন্যাসীর কথামতো কাজ করো । রাজ্যের সবচেয়ে সুখী মানুষের জামা আমাকে এনে দাও।”
সবাই গোটা রাজ্য খোঁজাখুঁজি শুরু করল। অবশেষে এক গ্রামে পাওয়া গেল সেই ব্যক্তিকে। নিঃসন্দেহে সে-ই ছিল ঐ রাজ্যের সবচেয়ে সুখী লোক ।
কিন্তু দুঃখের বিষয়, রাজ্যের সবচেয়ে সুখী লোককে খুঁজে পাওয়ার পরও রাজামশাইকে সুস্থ্য করা গেল না।
কারন, … … … ঐ ব্যক্তির কোন জামা ছিল না।।

10 টি best গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : “সুখী মানুষ” গল্পটি থেকে শিক্ষা:
অর্থ বা সম্পত্তি চিরস্থায়ী সুখের গ্যারান্টি নয়। বস্তুগত সম্পদ না থাকলেও সুখী হওয়া যায় ।।
আরও পড়ুন … … … বাচ্চাদের 10 টি জ্ঞানদায়ক গল্প – inspiring first phase
10 টি best গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (২) উপস্থিত বুদ্ধি
রাজসভার বিদূষক তাঁর ভাঁড়ামির মাধ্যমে রাজাকে আনন্দ দিতেন। একদিন রাজামশাই বিদূষকের উপর খুব রেগে গেলেন এবং তার ফাঁসির আদেশ দিলেন।
কিছুদিন পর রাজামশাই বুঝতে পারলেন তাঁর এই কাজটি খুব অন্যায় হয়েছে। কিন্তু, যেহেতু তিনি মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিয়েছিলেন, তাই আইনত সেটি রদ করার অধিকার তাঁর ছিল না।
তিনি মনে আক্ষেপ নিয়ে বিদূষককে ডাকলেন এবং বললেন , “তুমি যেহেতু আমার একজন বিশ্বস্থ কর্মচারী , তাই তোমার মৃত্যুতে তুমি যাতে কম কষ্ট পাও , তার জন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই । তুমি বল, কিভাবে তুমি মৃত্যুবরণ করতে চাও ?”
একটু ভেবে বিদূষক উত্তর দিলেন , “মহারাজ, আমি আমার বৃদ্ধ বয়সে মরতে চাই ।”
10 টি best গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : “উপস্থিত বুদ্ধি” গল্পটি থেকে শিক্ষাঃ
উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ।।