10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন :  গল্পের মাধ্যমে শিক্ষা অর্জন একটি কার্যকারী এবং আনন্দদায়ক উপায়। শিক্ষামূলক গল্প সহজভাবে শিশুমনে প্রভাব বিস্তার করে, যা তাদের চরিত্র গঠনে সাহায্য করে। আপনি যদি শিক্ষক হন, যদি লিডার হন, যদি একজন দায়িত্বশীল অভিভাবক হন,  তবে মন দিয়ে এই 10 টি  excellent গল্প পড়ুন এবং গল্পগুলো থেকে শিক্ষা নিন, তারপর সেগুলো সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে উপযুক্ত স্থানে  উপস্থাপন করুন। আসুন আমরা গল্পের মাধ্যমে এক সুস্থ সমাজ গড়ে তুলি । … … … … …  

Table of Contents

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: (১) সুখী মানুষ

 

এক রাজা মৃত্যুশয্যায় । রাজ্যের কোন ডাক্তারই তাঁকে ভালো করে তুলতে পারলেন না। অবশেষে এক জ্ঞানী সন্যাসী রাজ্যে এলেন।

রাজা তাঁকে বললেন, “মহাত্মা, আমি এখন মরতে চাই না। আমি এখনও কোন সুখ পাইনি। সারা জীবন আমার চিন্তায় কেটেছে । আমি সুখ পেতে চাই । আপনি আমাকে বাঁচান ।” 

 

সন্যাসী রাজাকে পরীক্ষা করে বললেন, “এতো অনেক সহজ কাজ! এই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ যে, তার একটা জামা এনে গায়ে পড়লেই আপনি সুস্থ্য হয়ে উঠবেন ।” 

এটা শুনে রাজামশাই তাঁর সভাসদদের আদেশ দিলেন, “যাও , সন্যাসীর কথামতো কাজ করো । রাজ্যের সবচেয়ে সুখী মানুষের জামা আমাকে এনে দাও।” 

 

সবাই গোটা রাজ্য খোঁজাখুঁজি শুরু করল। অবশেষে এক গ্রামে পাওয়া গেল সেই ব্যক্তিকে। নিঃসন্দেহে সে-ই ছিল ঐ রাজ্যের সবচেয়ে সুখী লোক । 

কিন্তু দুঃখের বিষয়, রাজ্যের সবচেয়ে সুখী লোককে খুঁজে পাওয়ার পরও রাজামশাইকে সুস্থ্য করা গেল না। 

কারন, … … … ঐ ব্যক্তির কোন জামা ছিল না।। 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : “সুখী মানুষ” গল্পটি থেকে শিক্ষা: 

 

অর্থ বা সম্পত্তি চিরস্থায়ী সুখের গ্যারান্টি নয়। বস্তুগত সম্পদ না থাকলেও সুখী হওয়া যায় ।। 

 

আরও পড়ুন … … … বাচ্চাদের 10 টি জ্ঞানদায়ক গল্প – inspiring first phase

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: (২) উপস্থিত বুদ্ধি

 

রাজসভার বিদূষক তাঁর ভাঁড়ামির মাধ্যমে রাজাকে আনন্দ দিতেন। একদিন রাজামশাই বিদূষকের উপর খুব রেগে গেলেন এবং তার ফাঁসির আদেশ দিলেন।

কিছুদিন পর রাজামশাই বুঝতে পারলেন তাঁর এই কাজটি খুব অন্যায় হয়েছে। কিন্তু, যেহেতু তিনি মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিয়েছিলেন, তাই আইনত সেটি রদ করার অধিকার তাঁর ছিল না।

তিনি মনে আক্ষেপ নিয়ে বিদূষককে ডাকলেন এবং বললেন , “তুমি যেহেতু আমার একজন বিশ্বস্থ কর্মচারী , তাই তোমার মৃত্যুতে তুমি যাতে কম কষ্ট পাও , তার জন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই । তুমি বল, কিভাবে তুমি মৃত্যুবরণ করতে চাও ?”

 

একটু ভেবে বিদূষক উত্তর দিলেন , “মহারাজ, আমি আমার বৃদ্ধ বয়সে মরতে চাই ।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : “উপস্থিত বুদ্ধি” গল্পটি থেকে শিক্ষাঃ 

 

উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ।। 

 

আরও শিক্ষামূলক গল্প পড়ুন … … …অনুপ্রেরণার গল্প – Inspiring 10 stories 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৩) সুখ- দুঃখ আপনার পছন্দ

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

সৃষ্টিকর্তা ব্রম্ভা এক কৌশল করলেন। তিনি দেখলেন, সকল মানুষের উদ্দেশ্য হল সুখী হওয়া । সবাই সুখ পেতে চায় । তাই তিনি স্থির করলেন, সুখকে এমন এক জায়গায় লুকিয়ে রাখবেন, যেখান থেকে তাকে খুঁজে পাওয়া মুশকিল। তিনি সুখকে লুকানোর জায়গা কোথায় হবে তা স্থির করার জন্য একটি সভা ডাকলেন। 

 

ব্রম্ভা বললেন, “আমি মানুষের সাথে একটা খেলা খেলতে চাই । সমস্ত মানুষ সুখ পেতে চায়।  কিন্তু আমি সুখ কে এমন একটা জায়গায় লুকাতে চাই , যেখান থেকে তাকে খুঁজে পাওয়া কষ্টকর ব্যপার। আপনারা বলুন, সুখ কে লুকাবার সঠিক জায়গা কোথায় ?” 

 

কেউ প্রস্তাব দিল সুখ কে মাটির নিচে লুকিয়ে রাখা হোক , কেউ বা বলল গভীর সমুদ্রে। 

কিন্তু ব্রম্ভা কোনটাতেই রাজি হলেন না। তিনি বললেন, “মানুষের যা জেদ, একদিন ঠিকই সে মাটির তলা থেকে বা গভীর সমুদ্র থেকে সুখ কে খুঁজে নিয়ে আসবে।” তিনি বললেন, “বরং, আমরা একটা কাজ করতে পারি, মানুষের নিজের মধ্যেই সুখ কে লুকিয়ে রাখি। মানুষ সুখ কে পাওয়ার জন্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলেও, কখনই  নিজের মধ্যে উঁকি মারার কথা ভাবতেই পারবে না।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : সুখ- দুঃখ আপনার পছন্দ গল্পটি থেকে শিক্ষাঃ 

 

জীবন হল পছন্দ ও অপছন্দের একটা তালিকা। আপনি যদি সুখী হতে চান , তো হবেন। আপনি যদি দুঃখ পেতে চান , তো পাবেন। সুখ আমাদের আয়ত্বের মধ্যেই আছে। যে মুহূর্তে আমরা এটা বুঝতে পারব, আমাদের জীবন বদলে যাবে।। 

 

এইরকম আরও গল্প … … … 10 টি best শিক্ষামূলক গল্প

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৪) আগ্রহ দেখানো

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

সক্রেটিসের এক শিষ্য একবার তাঁকে প্রশ্ন করল , “গুরুদেব, আপনার কাছে কেউ শিক্ষা নিতে এলে আপনি তাকে প্রথমে এই পুকুরটার জলের দিকে তাকাতে বলেন, এবং ঐ জলে সে কি দেখল সেটা জিজ্ঞেস করেন। কেন এটা করেন?”  

 

উত্তরে সক্রেটিস  বললেন, “খুবই সহজ একটা ব্যপার! আমি তাদেরকেই আমার শিষ্য হিসাবে গ্রহন করি, যারা উত্তর দেয় যে, তারা পুকুরের জলে মাছেদের সাঁতার কাটতে দেখেছে। আর যারা বলে, তারা পুকুরের পরিস্কার জলে কেবলমাত্র তাদের নিজেদের প্রতিবিম্ব দেখেছে, আমি তাদের শিক্ষা দিতে রাজি হোই না।”  

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : আগ্রহ দেখানো গল্পটি থেকে শিক্ষাঃ 

 

জীবনে বড় হতে হলে, সুখী হতে হলে, অপরের প্রতি আগ্রহ দেখাতে হবে। নিজের প্রতি নয়।। 

 

আগ্রহ থাকলে আরও জানুন … … … 10 best Bengali motivational speeches শিক্ষামূলক উক্তি

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৫) সুযোগ ছদ্মবেশে আসে

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

ভিয়েনার চিকিৎসক ডঃ এডলফ লরেন্স তাঁর ব্লাডলেস সার্জারির জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন । তিনি তাঁর আবিষ্কৃত নতুন যন্ত্রের মাধ্যমে অপারেশন করে এক ধনী ব্যবসায়ীর কন্যাকে এক বিরল রোগ থেকে বাঁচিয়ে তুলেছিলেন। 

 

একবার তাঁর এই নতুন গবেষণা নিয়ে আলোচনার জন্য আমেরিকা থেকে ডাক এল। তিনি আমেরিকা রওনা হলেন। সেখানে তাঁর গবেষণাপত্র প্রচুর প্রশংসা পেল। রাতে নিউইয়র্ক এর এক হোটেলে তাঁর থাকার ব্যবস্থা হল। তাঁর নিরাপত্তার জন্য প্রহরীর ব্যবস্থা করা হল। কিন্তু এত আদরযত্ন তাঁর ভালো লাগছিল না। 

 

সেদিন রাতে প্রহরীদের এড়িয়ে ডঃ লরেন্স একটু এদিক ওদিক ঘুরে দেখতে বেরিয়ে পরলেন । এমন সময় বৃষ্টি নেমে এল। তিনি ভিজে গেলেন। রাস্তার পাশেই একটা বাড়ির দরজায় আঘাত করলেন একটু আশ্রয়ের জন্য। বিরক্ত সহযোগে এক বয়স্ক মহিলা দরজা খুলে বললেন, “আমি এমনিতেই আমার নিজের সমস্যাই জ্বলছি, তার উপর এত রাতে আমি কাউকে আশ্রয় দিতে পারব না। ” এই বলে মহিলা মুখের সামনে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। ডঃ লরেন্স এইরূপ ব্যবহারে মনে দুঃখ নিয়ে জলে ভিজে হোটেলে ফিরে এলেন। 

 

পরের দিন খবরের কাগজে ডঃ এডলফ লরেন্স কে নিয়ে একটা লেখা বের হল, সঙ্গে তাঁর একটা ছবি। ছবি দেখে সেই  মহিলা তাঁকে চিনতে পারলেন। দুর্ভাগ্যবশতঃ মহিলার কন্যাও ঐ বিরল রোগে ভুগছিল, যে রোগের চিকিৎসা করে ডঃ লরেন্স বিখ্যাত হয়েছিলেন। ভদ্রমহিলা কাল বিলম্ব না করে হোটেলে ছুটে এলেন এবং জানতে পারলেন , ডাক্তারবাবু  আজ সকালেই ভিয়েনায় ফিরে গেছেন।

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন:  সুযোগ ছদ্মবেশে আসে গল্পটি থেকে শিক্ষাঃ 

 

জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুযোগ অপেক্ষা করে। আমাদের এমন কোন কাজ করা উচিত নয়, যাতে আমাদের নিজেদের ভুলে সুযোগ হাতছাড়া হয়ে যায় ।। 

 

সুযোগ নিয়ে আরও গল্প … … …সুযোগের সদ্ব্যবহার 1 great inspirational story  

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৬) নেতিবাচক আবেগ সম্পর্কে সচেতনতা

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

এক শিক্ষিত বিদ্বান যুবক বহুদূরে এক প্রথিতযশা শিক্ষাগুরুর সঙ্গে দেখা করতে রওনা হলেন। তিনি তাঁর এই কঠিন যাত্রাপথে অনেক বাধা পেরিয়ে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছালেন । তিনি রাগে, ক্লান্তিতে প্রথমে তাঁর জুতোর ফিতে খুললেন এবং জুতোজোড়া দরজার কোনে ছুঁড়ে রাখলেন। তারপর ঠেলে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে, দড়াম করে দরজা বন্ধ করলেন। তারপর সেই জ্ঞানী ব্যাক্তির পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। 

 

গুরুদেব এই বিদ্বান ব্যাক্তির অধৈর্য যুক্ত ব্যবহার লক্ষ করছিলেন। তিনি বললেন, “আমি তোমার প্রণাম তখনই গ্রহন করব, যখন তুমি তোমার জুতো ও দরজাকে প্রণাম করবে।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : নেতিবাচক আবেগ সম্পর্কে সচেতনতা গল্পটি থেকে শিক্ষাঃ 

 

রাগ দেখানো হল একটা নেতিবাচক মানসিকতা। এটি মানুষের স্বাস্থ্য ও সুখের পক্ষে ক্ষতিকারক। জড় বস্তুর কাছে ক্ষমা চাওয়াটা হাস্যকর হতে পারে, কিন্তু এটা আমাদের নেতিবাচক ভাবাবেগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।। 

 

নেতিবাচক মানসিকতা নিয়ে আরও গল্প … … … গল্প থেকে শিক্ষা : Negativity inside us 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৭) শত্রুদেরও মঙ্গল করা

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

এক বৃদ্ধ ধনী ব্যক্তি তাঁর তিন পুত্রের মধ্যে তাঁর সমস্ত সম্পত্তি ভাগ করে দিলেন, শুধুমাত্র একটা দামী হীরের আংটি ছাড়া। তিনি তাঁর পুত্রদের পরামর্শ দিলেন কিছুদিনের জন্য ভ্রমন করে আসতে , আর ঐ সময়ের মধ্যে যে সবচেয়ে মহান কাজ করবে, তাকেই তিনি হীরের আংটিটা দেবেন। 

 

ছেলেরা তাই করল। কিছুদিন পর তারা ফিরে এল। তারা কে কি কাজ করেছে বলতে শুরু করল। 

বড় পুত্র বলল যে এক ব্যক্তি তার মহামুল্যবান কিছু সম্পত্তি তার কাছে রাখতে দিয়েছিল। সে সেগুলো রেখেছিল। কিছুদিন পর ঐ লোকটি ফিরে এলে তার সমস্ত গচ্ছিত সম্পত্তি তাকে ফিরত দিয়েছিল, যেখানে সে ইচ্ছা করলেই সমস্ত  সম্পত্তি হাতিয়ে নিতে পারত। 

এটা শুনে বৃদ্ধ পিতা খুব খুশি হলেন। তিনি বললেন, “বা! আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম।” 

 

দ্বিতীয় পুত্র বর্ণনা করল, কিভাবে সে একটা বাচ্চা ছেলেকে সমুদ্রের প্রবল ঝড়ের মুখ থেকে বাঁচিয়েছিল নিজের জীবনে ঝুঁকি নিয়ে। 

বাবা বললেন, “বা! তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়েছ। কিন্তু এটাও হীরে পাওয়ার উপযুক্ত কাজ নয়। আরও মহান কাজ করার দরকার ছিল।” 

 

ছোট ছেলে বলল, সে যখন পাহাড়ের উপর ভেড়া চড়াচ্ছিল , তখন সে দেখল, তাদের চির শত্রু ভেড়া চড়াতে এসে, পাহাড়ের কিনারায় বসে ঘুমিয়ে পড়েছে । যে কোন মুহূর্তে সে খাদে পরে মারা যেতে পারতো । কিন্তু সে তাকে জাগিয়ে দিয়ে নির্ঘাত মৃত্যুর হাত থেকে তার চিরশত্রুকে বাঁচিয়ে এনেছে। 

 

বৃদ্ধ পিতা গর্বের সাথে বললেন যে, তাঁর ছোট ছেলে একজন প্রকৃত ভদ্রলোকের মত কাজ করেছে। সে শত্রুর সাথে শত্রুর মত আচরণ না করে , তাকে বিপদ থেকে রক্ষা করেছে। তাই হীরের আংটি পাওয়ার  আসল দাবীদার সে-ই । এই বলে তিনি তাঁর ছোট ছেলেকে আংটি প্রদান করলেন। 

 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: “শত্রুদেরও মঙ্গল করা” গল্পটি থেকে শিক্ষাঃ 

 

প্রথম পুত্র সততা দেখিয়েছে। এটি কোন ব্যতিক্রমী ঘটনা নয়। কারন অনেকেই সৎ। দ্বিতীয় পুত্র তার জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বিপদ থেকে বাঁচিয়েছে । এরকম অনেকেই করে থাকে। তারা সাহসিকতার পরিচয় দেয়। কিন্তু তৃতীয় পুত্র এক বিরল কাজ করেছে। সে তার শত্রুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে । তার নিজের মন থেকে শত্রুর প্রতি বিদ্বেষ দূর করে তার প্রতি ভালোবাসা আনা এক বিরল কাজ। তাই শত্রুর বিপদেও পাশে থাকা উচিত ।।

 

এইরকমই আরও গল্প পড়ুন … … … Motivational Story: সমস্যা একার নয়ঃ

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৮) অব্যর্থ ওষুধ

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

একজন শিক্ষানবিস ডাক্তার এক অভিজ্ঞ চিকিৎসককে জিজ্ঞেস করলেন, “Sir, সমস্ত রোগের অব্যর্থ ওষুধ কোনটি ?” 

ডাক্তারবাবু উত্তর দিলেন, “সবচেয়ে সুন্দর ওষুধ কোন নামকরা বা দামী ওষুধ নয়। এটি হল একটি সাধারন ওষুধ । প্রকৃতপক্ষে এটি কোন ওষুধই নয়। ইংরাজীর চারটি Letter দিয়ে তৈরি এই ওষুধের নাম হল —— WORK ।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: “অব্যর্থ ওষুধ” গল্পটি থেকে শিক্ষাঃ 

 

যখন আমার মন কোন একটা কাজে ব্যস্ত থাকবে, তখন সেখানে দুঃখ, হতাশা, উদ্বেগ বা অন্যান্য নেগেটিভ ভাবাবেগ প্রবেশ করার সময় পাবে না। আর মন যখন positive চিন্তা ভাবনায় ভরা থাকবে, তখন মন হবে শান্ত, শরীর থাকবে সুস্থ্য। কাজেই কোন  ওষুধ খাবার প্রয়োজন পরবে না।। 

 

হতাশা নিয়ে গল্প … … … হতাশা থেকে মুক্তির উপায় : 1 টি best ছোট্ট গল্প

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন : (৯) পৃথিবী আমাদের নিজস্বতার প্রতিফলন

 

বিখ্যাত গল্পকার ঈশপ এথেন্স-এর এক জায়গায় বসেছিলেন। এক পথচারী তাঁকে জিজ্ঞেস করলেন, “এথেন্সে কেমন মানুষ বাস করে?” 

“দয়া করে তুমি আমাকে বল,” ঈশপ বলল, “তুমি কোথা থেকে এসেছ? এবং সেখানে কেমন মানুষ বাস করে?” 

ভ্রু কুঁচকে আগন্তুক উত্তর দিল , “আমি আর্গোস থেকে আসছি এবং সেখানকার লোকেরা মিথ্যাবাদী , চোর ও ঝগড়াটে স্বভাবের।” 

ঈশপ বললেন, “আমার বলতে খুব খারাপ লাগছে, এই এথেন্সের মানুষরাও প্রায় একই প্রকৃতির। তাদের স্বভাবও আপনার ঐ আর্গোসের লোকদের মত।” 

 

কিছু পরে আর একজন লোক এসে ঈশপকে একই প্রশ্ন করল। 

ঈশপ জিজ্ঞেস করল যে সে কোথা থেকে এসেছে এবং অপরিচিত ব্যক্তিটির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ।

সে বলল, “আমি আর্গোস থেকে আসছি। ওখানকার দয়ালু, সৎ, বন্ধুত্বপূর্ণ  লোকদের ছেড়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল।” 

ঈশপ বললেন, “বন্ধু, কষ্ট পেও  না। তুমি জানলে আনন্দিত হবে যে, এখানকার মানুষজনও   সৎ, দয়ালু ও বন্ধুত্বপূর্ণ।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: পৃথিবী আমাদের নিজস্বতার প্রতিফলন গল্পটি থেকে শিক্ষাঃ 

 

দুজন ব্যক্তি একই জায়গা থেকে এসেছিলেন, আর্গোস। কিন্তু তাদের মতামত ছিল ভিন্ন। প্রকৃতপক্ষে , এই পৃথিবী হল আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং অনুভুতির প্রতিফলন। আমি যদি নিজে ভালো মানুষ হোই, তাহলে সবাই ভাল। অন্যথায় সবাই খারাপ।। 

 

আরও পড়ুন … … … Bengali Motivational Story: মনের বন্ধনঃ

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন:  (১০) দুঃখ- কষ্ট থেকে মুক্তি

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন
10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন

 

এক ব্যক্তি জঙ্গলে বেড়াতে গেলেন। সেখানে ঘুরতে ঘুরতে তিনি একটা তোতাপাখি ধরে ফেলেন।

তিনি বাড়ি ফিরে পাখিটিকে এক খাঁচার মধ্যে রাখেন। তিনি তাকে চমৎকার বীজ এবং মধু খাওয়াতেন, তাকে গান শোনাতেন , তার সাথে সুন্দর সুন্দর কথা বলতেন। এইভাবে তিনি পাখিটিকে  পোষ মানিয়ে নিলেন। 

দুই বছর পর লোকটি আবার জঙ্গলে বেড়াতে বের হলেন। তিনি পাখিটিকে বললেন যে, জঙ্গলে তার বন্ধুদের কোন বার্তা দেবার আছে কি না। 

তোতা পাখিটি বলল, “মালিক, আপনি আমার বন্ধুদের বলবেন, এখানে আমি খাঁচার মধ্যে খুব আরামে আছি এবং প্রতিটা দিন দারুনভাবে উপভোগ করছি।” 

 

জঙ্গলে পৌঁছে লোকটি জঙ্গলের তোতাপাখিদের কাছে বার্তাটি পৌঁছে দিলেন। পাখিদের কাছে বার্তাটি দেওয়ার সাথে সাথেই একটি তোতাপাখি চোখে জল নিয়ে মারা গেল। লোকটি ভীত হয়ে পড়ল , এবং মনে মনে ভাবল , নিশ্চয়  ঐ পাখিটা তার পোষা তোতার খুব কাছের বন্ধু ছিল। 

 

বাড়িতে ফিরে সে তার পাখিটিকে ঘটনাটি জানাল। এটা শোনার সাথে সাথেই খাঁচার পোষা পাখিটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং কিছু সময় পরে সেও মারা গেল। 

লোকটি অবাক হয়ে গেল । সে বুঝতে পারল যে বন্ধুর মৃত্যুর খবর শুনে খাঁচার পাখিটা হতাশায় মারা গেছে। সে খাঁচা খুলে মৃত পাখিটিকে ছুঁড়ে ফেলে দিল আবর্জনার স্তূপে । সাথে সাথে তোতা পাখিটি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসল। 

লোকটি অবাক হয়ে বলল, “তাহলে তুমি তো মরে যাওনি , তুমি এটা কেন করলে?” 

পাখি উত্তর দিল, “কারন জঙ্গলের সেই পাখিটা আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা পাঠিয়েছে ।”

“কি বার্তা ছিল?” অধৈর্য হয়ে লোকটি জিজ্ঞেস করল।  

তোতা বলল, “সে আমাকে বলেছিল, যদি তুমি তোমার খাঁচা থেকে পালাতে চাও, তাহলে তোমাকে জীবিত অবস্থায় মরতে হবে।” 

 

10 টি excellent গল্প পড়ুন এবং গল্প থেকে শিক্ষা নিন: “দুঃখ- কষ্ট থেকে মুক্তি”  গল্পটি থেকে শিক্ষাঃ 

 

যদি তুমি এই পৃথিবীর সকল দুঃখ-কষ্ট থেকে সম্পূর্ণ মুক্ত হতে চাও , তাহলে তোমাকে জীবিত থাকাকালীন মৃত থাকা উচিত। যখন তুমি জীবনের প্রতি নিরাশাবাদী, তখন তোমার চাহিদা মৃত । যদি তুমি বিনয়ী হও , তবে অহংকারী প্রবণতার কাছে তুমি মৃত । এইভাবে কামনা, লোভ , লালসা ইত্যাদির প্রতি মৃত থাকলে সমস্ত দুঃখ- কষ্ট থেকে মুক্ত হয়ে এক উন্নত জীবন যাপন সম্ভব।। 

 

আরও পড়ুন … … … অহংকার পতনের কারনঃ শ্রেষ্ঠ অনুপ্রেরণার গল্পঃ

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin