2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণঃ বর্তমানে ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে আমরা প্রায় সবাই কোন না কোন ভাবে মানসিক চাপে ভুগছি। এই চাপ যদি নিয়ন্ত্রণে আনা না যায় , তবে তা শরীর ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মনসিক চাপ কমানোর অনেক উপায় আছে। কিন্তু যদি গল্প পড়ে শিক্ষা নেওয়া যায় , তবে তা আমাদের মনে সহজেই প্রভাব ফেলতে পারে। আপনি যদি মানসিক চাপে ভোগেন , তো , আসুন, নিচের 2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যাক … … … … … …

2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ: (১) ম্যাজিক গাছ
সাহায্য বা পরামর্শের দরকার পড়লে সবাই রবিন খুড়োর বাড়িতে ছুটত । তাঁর বুদ্ধির সাহায্যে তিনি সকলের মুশকিল আসান করে দিতেন।
অতনু ভীষণ মানসিক চাপে ছিল। সে মনে করছিল, তার অফিসের বস এবং সহকর্মীরা মিলে তাকে হৃদরোগে আক্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। এই সমস্যার ওপর শাকের আঁটি হয়ে দাঁড়িয়েছিল পরিবারের চাপ । স্ত্রীর অভিযোগ, সে তার পরিবারকে সময় দেয় না। এ যেন নরকবাস! নিজের জন্য শ্বাস ফেলার অবকাশটুকুও ওর ছিল না।
খুড়োর কাছে গিয়ে নিজের দুঃখ, যন্ত্রণার কথা খুলে বলল, ” আমি আর পারছি না খুড়ো । এইভাবে চলতে থাকলে আমি আর বাঁচব না। কিন্তু আমি বাঁচতে চাই , সব সমস্যার সমাধান চাই ।” খুড়ো তার দিকে শান্তভাবে তাকালেন।
“একটিমাত্র পথ আছে তোমার ওপর থেকে চাপ কমানোর । কিন্তু আমি যা বলব , তোমায় তাই করতে হবে।” খুড়ো বললেন।
“যা বলবেন, তাই করব।” অতনু জবাব দিল।

খুড়ো বললেন, “আমাদের বাড়ির পাশে এক পাহাড় আছে। তার ওপরে যদি উঠে পড় , তাহলে সেখানে একটি বিরাট বৃক্ষ দেখতে পাবে। এটা হল একটা ম্যাজিক গাছ। প্রতিদিন বিকালে ওর তলায় ১০ মিনিট করে বসবে। তাহলেই তোমার মনের চাপ কমে যাবে। তবে একটা শর্ত আছে। পড়নের কাপড় ছাড়া সঙ্গে আর কিছু নেওয়া যাবে না।” সব শুনে অতনু রাজি হয়ে গেল।
যেমন ভাবা, তেমনই ঘটল । মাস খানেক পর অতনু যখন রবিন খুড়োর সঙ্গে দেখা করতে এল, তখন ওর চোখ মুখ উজ্জ্বল আর তরতাজা দেখাচ্ছে। “আমাকে ম্যাজিক গাছের ঠিকানা বলে দেওয়ায় আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই খুড়ো ,” অতনু বলল।
2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণঃ ম্যাজিক গাছ গল্প থেকে শিক্ষাঃ
ঐ গাছের মধ্যে কোন ম্যাজিক বা রহস্য ছিল না। রবিন খুড়ো শুধু অতনুকে সারাদিনের কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাবার ব্যবস্থা করেছিলেন। যখন অতনু ঐ গাছের নিচে গেল, তখন ওর কাছে কোন মোবাইল ফোন বা ঘড়ি বা ওয়ালেট ছিল না। ওই ১০ মিনিট সময় একান্তই ওর নিজের ছিল। নিরুপদ্রবে ও সূর্যাস্ত উপভোগ করত, মুখে এসে লাগত শীতের ঠাণ্ডা বাতাস, মুক্ত বায়ুতে শ্বাস নিতে পারত। ধীরে ধীরে প্রতিদিন গাছের সঙ্গে (নিজের সঙ্গে) সময় কাটাতে কাটাতে তার মনের চাপ কেটে গেল। তাই মানসিক চাপ কমানোর জন্য সারাদিনের কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটানো উচিত।।
2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণঃ (২) দাবার বাক্স
একটা কঠিন খেলা শেষ হওয়ার পর, দাবার ঘুঁটিরা তাদের বাক্সের মধ্যে বসে কেমন খেলা হল তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগল । সাদা হাতি বলল, ” বাপরে , আমাকে তো প্রতিটা পদক্ষেপে হিসেব কোষতে হয়েছে।”
“আমি যা চাপের মধ্যে ছিলাম , তার জায়গায় তোর চাপ আর এমন কি?” বলল, কালো মন্ত্রী। “এমন কঠিন খেলা ! যখন আমাদের সব জোয়ান চলে গিয়েছে তখন রাজাকে রক্ষা করার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে ।”
“ওটা বিরাট ব্যাপার নয়,” বলল, কালো রাজা। “খেলা চলবার সময় সবচেয়ে চাপে ছিলাম আমি। যা ঘটবে তার সবকিছুর জন্য তো আমিই দায়ি। একটা ভুল চাল হলেই খেলা শেষ ।”
“একথা ঠিক।” সমর্থন করে বলল সাদা রাজা। “আমরা, অর্থাৎ রাজারাই সবচেয়ে চাপে থাকি।”

কালো নৌকা, যে ওদের সঙ্গে ছিল, এতক্ষন কোন কথা বলেনি।
সকলে তাকে জিজ্ঞেস করল, “কি হল, তুমি চাপে ছিলে না?”
“না, আমার বরং খুব আনন্দ হচ্ছিল। খুব খুশিতে আমার সময় কেটে গেল। সব সময়ই আমার এটা হয়।” সে বলল।
বিরক্তিতে সাদা রাজার নাক কুঁচকে গেল। সে বলল, “কি করে এটা হয় যে, প্রতিটা খেলাতেই তুমি আনন্দ পাও, আর কোন চাপ থাকে না? শেষ পর্যন্ত তো তুমি গোহারা হারলে!”
“প্রতিটা খেলায় আমি আনন্দ পাই , তার কারন , আমি জানি , সব খেলার পরিণতি একটাই । কোন পক্ষ হারবে আর কোন পক্ষ জিতবে। আমরা হারি বা জিতি , খেলার শেষে আমাদের সকলের ঠাঁই হয় এই একই কাঠের বাক্সে।”
2 টি best গল্প পড়ে মানসিক চাপ নিয়ন্ত্রণঃ দাবার বাক্স গল্প থেকে শিক্ষা
সারা জীবন ধরে, কখনও ইতিবাচক , কখনও নেতিবাচক পরিণতি হয় আমাদের। আর সেই কারনেই আমরা প্রবল চাপে থাকি। তার জন্য আমরা জীবনটা উপভোগ করতে পারি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে চরিত্রেই অংশ নিই না কেন, আমরা একই জায়গায় ফিরে যাব। এই কারনে, প্রতিটা মুহূর্ত ভালভাবে বাঁচতে হবে, পরিণতির কথা ভেবে চাপ নিলে হবে না।।
আরও পড়ুন … … … সাফল্য ধরে রাখার মন্ত্র 1 best story