Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : আপনি কি একজন ভাল salesman হতে চান ? তাহলে দেখুন তো আপনার মধ্যে এই গুণগুলো আছে কি না । যেমন,  সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষমতা, পণ্য সম্পর্কে জ্ঞান, প্রযুক্তির দক্ষ ব্যবহার, সততা, আত্মবিশ্বাস, কথা বলার দক্ষতা ইত্যাদি। তবে এগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি গুণ থাকা অবশ্যই জরুরী । নিচে গল্পের মাধ্যমে এই গুণগুলি তুলে ধরা হল। আশা করি নিচের Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প পড়ে আপনারা উপকৃত হবেন। … … … 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প
Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : (১) বিশ্বাস রাখুন নিজের প্রতি, গুরুর প্রতি 

 

নদীর তীরে এক সাধু বাস করতেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সাধনা করে চলেছেন কিভাবে জলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় তা নিয়ে। এই সাধনা চলাকালীন তিনি গরুর দুধ ছাড়া আর কিছুই খেতেন না। নদীর অপর পাড় থেকে একটি ১১ বছরের মেয়ে এসে তাঁকে দুধ দিয়ে যেত । 

 

একদিন মেয়েটির মা তাকে বলল , “আকাশে প্রচুর মেঘ আছে । আগামী দুদিন প্রচুর বৃষ্টি হবে এবং নদীতে বান আসবে। আজ সাধুকে গিয়ে বলবি যে , তুই কাল দুধ দিতে আসতে পারবি না।” 

মেয়েটি তাই করল। 

কিন্তু, সাধু মেয়েটিকে বলল, “নদীর বান নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, এবং সেটা উচ্চারণ করতে করতে তুই নদীর জলের উপর দিয়ে হেঁটে আমার কাছে আসতে পারবি। তোর চোখ বন্ধ করবি এবং ‘কৃষ্ণ’ , ‘কৃষ্ণ’ , ‘কৃষ্ণ’ বলে জলের উপর দিয়ে হাঁটা শুরু করবি। 

 

যথারীতি পরদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হল। নদী ফুলে ফেঁপে উঠল । মেয়েটি সাধুকে গরুর দুধ দেবে বলে ঘর থেকে বেরিয়ে এল। তার মা তাকে সাধুর কাছে যেতে নিষেধ করল। কিন্তু মেয়েটি তার মাকে বলল যে সাধু তাকে জলের উপর দিয়ে হাঁটার মন্ত্র শিখিয়ে দিয়েছে। তার মা রাজি হয়ে গেল।

মেয়েটি নদীর তীরে এসে চোখ বন্ধ করল। তারপর ‘কৃষ্ণ’ , ‘কৃষ্ণ’ , ‘কৃষ্ণ’ বলে জলের উপর দিয়ে হেঁটে চলল । সাধু বিস্ময়ে মেয়েটির দিকে চেয়ে থাকল। 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প
Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

 

মেয়েটি সাধুকে দুধ দিয়ে একই ভাবে জলের উপর দিয়ে হেঁটে তার বাড়ি চলে গেল। 

সাধু মনে মনে ভাবল , “আমার জলের উপর দিয়ে হেঁটে চলার সাধনা এতদিনে সফল হল।”  এই বলে সেও জলের উপর দিয়ে হাঁটতে পা বাড়াল , কিন্তু ডুবে গেল।।  

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : গল্পটি থেকে শিক্ষা 

 

ওই মেয়েটির সাধুর শেখানো মন্ত্রের প্রতি প্রবল বিশ্বাস ছিল, তাই সে জলের উপর দিয়ে হাঁটার মত একটা অসম্ভব কাজ সম্পন্ন করেছিল। সেইরকমই , sales এর কাজে সফল হতে হলে নিজের প্রতি প্রবল বিশ্বাস থাকতে হবে, তবেই আপনি আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হওয়া Target ও  সহজেই পূরণ করতে সক্ষম হবেন।। 

similar story …Motivational Story: বিশ্বাসের জয়ঃ 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : (২) নেতিবাচক চিন্তাভাবনা এবং অভ্যাস ত্যাগ করুন 

 

দুজন ব্যক্তি এক দ্বীপে বসে সারারাত মদ্যপান করল । মধ্যরাতে তারা বাড়ি ফিরবে বলে টলতে টলতে নৌকার কাছে এল। তারা নৌকায় উঠে দাঁড় বাইতে লাগল । সারারাত তারা দাঁড় বাইল। দিনের আলো ফুটে গেল । কিন্তু তারা দেখল , তারা এখনও দ্বীপেই আছে, বাড়ি পৌঁছাতে পারেনি।

কারন তারা দাঁড় বাইছিল ঠিকই , কিন্তু নৌকাটির বাঁধন খুলতে ভুলে গিয়েছিল।। 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : গল্পটি থেকে শিক্ষা 

 

আমরা যতদিন নেতিবাচক চিন্তাভাবনা বদলাতে না পারব, খারাপ অভ্যাস ছাড়তে না পারব, ততদিন লক্ষে পৌঁছাতে পারব না। আপনি যদি সর্বদায় ভাবতে থাকেন যে, আজ Target পূরণ করতে পারব না, আমার দ্বারা সম্ভব নয়, তবে সত্যই আপনি Target এ পৌঁছাতে পারবেন না। আগে  নেতিবাচক চিন্তা দূর করুন।। 

 similar story:  গল্প থেকে শিক্ষা : Negativity inside us

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : (৩) কঠোর পরিশ্রম নয়, বুদ্ধি খাটিয়ে কাজ করুন 

 

এক পরিশ্রমী যুবককে জঙ্গলে গাছ কাটার কাজে নিয়োগ করা হয়েছিল। প্রথম দিন সে আট ঘণ্টা কাজ করে সাতটা গাছ কাটতে সক্ষম হয়েছিল। পরের দিন সেই আট ঘণ্টা কাজ করে সে পাঁচটি গাছ কাটল । তৃতীয় দিনে সে তিনটি মাত্র গাছ কাটতে পারল। চতুর্থ দিনে সে একটার বেশি গাছ কাটতেই পারল না। 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প
Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

 

তার কাজের ক্রমান্বয় অবনতির জন্য সে তার বসের কাছে উপদেশ চাইতে গেল। 

বস তাকে জিজ্ঞেস করল, “তুমি কাজ শুরু করার আগে তোমার কুঠারটা ধার দিয়েছিলে?” 

যুবকটি উত্তরে দিল, “না।।” 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : গল্পটি থেকে শিক্ষা 

 

শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই আপনি যে বেশি বিক্রি করতে পারবেন, তা নয়। ভাল ফল পেতে হলে আপনাকে মাঝে মাঝেই মগজাস্ত্রে শান দিতে হবে।। 

 

আরও পড়ুন … … … সাফল্যের মন্ত্র – 1 টি Best জ্ঞান দায়ক গল্প

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : (৪) উত্থান ও পতন গ্রহন করুন 

 

এক রাজা তার স্বর্ণকারকে আদেশ দিলেন, “আমার জন্য এমন একটা সিলমোহর বানিয়ে দাও , যেটা আমাকে আনন্দ ও সুখের সময় উচ্ছাস থেকে বিরত করবে এবং তীব্র হতাশায় আমাকে অনুপ্রাণিত করবে।”

একটা সিলমোহর বানানো স্বর্ণকারের কাছে নতুন কোন কাজ নয়। কিন্তু এই সিলমোহরের উদ্দেশ্য শুনে সে ধন্দে পড়ে গেল।

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প
Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

 

সে একজন সন্যাসীর কাছে গেল এবং জিজ্ঞাস করল ,”গুরুদেব, সিলমোহরে আমি এমন কি লিখব যেটা রাজাকে মহা আনন্দের দিনে উচ্ছাস থেকে বিরত করবে এবং চরম হতাশা থেকে মুক্তি দেবে!” 

 

সন্যাসী বললেন, ” সিলমোহরে লিখুন ‘এই সময়টাও একদিন কেটে যাবে’ । যখন রাজা আনন্দে থাকবে, তখন এর দিকে তাকিয়ে বিনয়ী হবে, আর যখন হতাশায় থাকবে, তখন আশার আলো দেখবে।” 

 

Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প : গল্পটি থেকে শিক্ষা 

 

সর্বদা মনে রাখবেন, চিরদিন একই যায় না। Sales এ কোন কোন দিন আপনি প্রচুর বিক্রি করবেন, আবার কোন কোন দিন বা, মাসের পর মাস আপনি ব্যর্থ হতে থাকবেন। তবে সর্বদা মনে রাখবেন, হতাশ হবার কিছু নেই। ‘এই সময়টাও একদিন কেটে যাবে’। তাই সাফল্য ও ব্যর্থতায় সর্বদা শান্ত থাকুন।। 

 

আরও পড়ুন … … … ব্যর্থতা জীবনের শেষ কথা নয়ঃ অনুপ্রেরণার গল্পঃ

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin