ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাও

ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাওঃ   ছাত্ররা হল জাতির ভবিষ্যৎ। তাদের হাতেই থাকবে আগামীর সমাজ গঠনের দায়িত্ব। কিন্তু তার আগে নিজের ভবিষ্যৎ গঠনে মন দিতে হবে। তাই প্রতিটা ছাত্রছাত্রীর জীবনে একটা লক্ষ্য থাকতে হবে। আমরা জানি আমাদের প্রত্যেকের জন্মানো , বেড়ে ওঠা সব আলাদা আলাদা পরিবেশে। এমনকি,  আমাদের প্রত্যেকের শারীরিক ও মানসিক গঠনও  আলাদা আলাদা। কাজেই আমাদের জীবনের লক্ষ্যও যে আলাদা হবে এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, লক্ষ্য যায় হোক না কেন,  প্রত্যেককেই নিজ নিজ ক্ষেত্রে সফলতার চরম শিখরে পৌঁছাতে হবে। তার জন্য চাই বেশ কিছু গুণ , যা তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে,  ছাত্রদের জন্য আমার 1 টি best উপদেশ হল – বড় ভাবো , বড় পাও।

 

ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাওঃ কিছু কথা

 

ছাত্রদের জন্য 1 টি best উপদেশ - বড় ভাবো , বড় পাও
ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাও

 

 

ঈশ্বর প্রতিটা মানুষের মধ্যেই  সমান ক্ষমতা প্রদান করেছেন। তিনি প্রতিটা মানুষের জন্যই সমান সুযোগের ব্যবস্থা করেছেন। কিন্তু তবু আজ আমরা কেউ কেউ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছি, তো কেউ কেউ চরম ব্যর্থ ।

এরকম কেন হয় ?? ……………… কারন, আমরা যা হতে চাই , আমরা তাই হোই । আমরা যা পেতে চাই , আমরা তাই পাই।  আমরা যতটুকু পেতে চাই , আমরা ততটুকুই পাই।                                                                              

আজ যদি আমি ব্যর্থ হ’ই  , মনে রাখতে হবে যে  আমি কোনদিন  সফল হতে চাইনি । আর আজ যদি আমি সফল হ’ই, মনে রাখতে হবে যে আমি কোনদিনই ব্যর্থ হতে চাইনি । আজ যদি আমি মাসে লাখ টাকা আয় করি, তো মনে রাখতে হবে আমি ততটুকুই চেয়েছিলাম । আর যদি আমি মাসে ১০ লাখ টাকা আয় না করি , তো মনে রাখতে হবে, আমি মাসে ১০ লাখ টাকা আয়ের কথা কখনও ভাবতেই পারিনি।

জীবনে বড় কিছু পেতে হলে বড় ভাবতে হবে। তাই ছাত্রদের জন্য আমার 1 টি best উপদেশ হল  “বড় ভাবো , বড় পাও।” 

 

ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাওঃ একটা গল্প

 

একবার এক শিক্ষক তাঁর চার ছাত্রকে বললেন, দেখো, বাইরে বৃষ্টি পড়ছে । এই টেবিলের উপর চারটে পাত্র রাখা আছে —— — চামচ ,  গ্লাস , মগ আর বালতি। যাও , যে যার পছন্দমত পাত্রে বৃষ্টির জল ভড়ে নিয়ে এস।

 

ছাত্রদের জন্য 1 টি best উপদেশ - বড় ভাবো , বড় পাও
ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাও

 

 

চার ছাত্র যে যার মত পাত্র তুলে নিল। যে চামচ নিয়েছিল সে দ্রুত চামচ ভর্তি জল নিয়ে  এল। যার হাতে গ্লাস ছিল সে একটু  বেশি সময় নিল। তারপর মগ ভর্তি হল। শেষে বালতি ভর্তি করে শেষের  জন জল নিয়ে এল। তার একটু বেশি সময় লাগল বটে , কিন্তু সে সবচেয়ে বেশি জল আনল।

শিক্ষক এবার ছাত্রদের বললেন, এটা থেকে জীবনের দুটো শিক্ষা পাওয়া যায় ……… ……… ………

 

শিক্ষা ১ঃ       সবার জন্য একই পরিমান বৃষ্টি আকাশ থেকে পড়ছিল । তোমাদের সবার কাছেই সুযোগ ছিল সেই বৃষ্টির জল সংগ্রহ করে রাখার। কিন্তু তোমরা কেউ চামচে  জল রাখতে চেয়েছ , কেউবা গ্লাসে। ঠিক তেমনি, জীবনে প্রত্যেকের জন্য সমান সুযোগ থাকে। তোমাদের মানসিকতা ঠিক করে দেবে তোমরা ওই সুযোগের কতটা কাজে লাগাতে চাও । তুমি যতটা চাইবে , ততটাই পাবে।

 

শিক্ষা ২ঃ    যে বালতি ভরে জল এনেছে তাকে একটু বেশি সময় জলে ভিজতে হয়েছে। অর্থাৎ,  যদি তোমরা বেশি জল ভরতে চাও , তবে তোমাদের একটু বেশিক্ষণ জলে ভিজতে হবে।   ঠিক তেমনি, যদি তোমাদের লক্ষ্য বড় থাকে , তবে তোমাদের বেশি কষ্ট সহ্য করতে হবে।

কাজেই তোমাকে প্রথমে ঠিক করতে হবে যে তুমি কোথায় পৌঁছাতে চাও (বড় ভাবো)  , আর তার জন্য তুমি কষ্ট সহ্য করতে প্রস্তুত আছ  কি না।  জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প – best story  এর জন্য তোমাকে গাছের মত হতে হবে। জেনে রাখ,  গাছ কখনও মাঝপথে থেমে যায় না। তার যতটা মাটিতে প্রবেশ করার ক্ষমতা, সে ততটাই প্রবেশ করে। গাছের যতটা লম্বা হবার ক্ষমতা, সে ততটাই বাড়ে । তার যতটা ফল দেওয়ার ক্ষমতা, সে ততটাই ফল দেয়। গাছের মত তোমাদেরও সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত না থেমে এগিয়ে যাওয়া উচিত।  তাই,  ছাত্রদের জন্য আমার 1 টি best উপদেশ হল – বড় ভাবো , বড় পাও।।

... … … জীবনের লক্ষ্য পূরণ করতে চান ? Follow the link … … … https://licindia.in/web/guest/lic-s-jeevan-lakshya-733-512n297v03 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin