বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ : আপনি যদি salesman হন, তাহলে আপনি নিশ্চয় জানেন যে, বিক্রয় হল এমনই একটি খেলা , যে খেলায় উভয় পক্ষই জয়লাভ করে (win-win situation)।  অর্থাৎ,  যে পণ্যটি আপনি বিক্রি করলেন, সেটা বেচে আপনি বা আপনার কোম্পানি যেমন লাভবান হবে, তেমনি অপরদিকে সেটা কিনে ক্রেতাও লাভবান হবে। যদি পণ্যটির এই ক্রয়-বিক্রয়ে কোন পক্ষ হেরে যায়, তবে সেটা সঠিক বিক্রয় হল না।

 

বিক্রেতা হিসাবে ক্রেতাকে কখনোই ঠকানো উচিত নয়। পণ্যটি যদি ক্রেতার কোন প্রয়োজনে না আসে, এবং আপনি যদি জোর করে বিক্রি করে দিয়ে আসেন, তবে আপনি কখনই একজন ভাল salesman হতে পারলেন না।

 

একজন ভাল salesman এর জানা উচিত যে, একজন ক্রেতা তখনই কোন জিনিস কিনবে, যখন তার সেটা প্রয়োজন পরবে। সুতরাং, একজন বিক্রেতার কাজ হল ক্রেতার মধ্যে পণ্যটির প্রয়োজনীয়তা সৃষ্টি করা।

 

আপনি যদি একজন দক্ষ বিক্রেতা হয়ে থাকেন, আপনার যদি  অনেক রকম বিক্রয় কৌশল জানা থাকে, তাহলে  আপনাকে নিচের চারটি জিনিস বিক্রি করতে বলব। দেখুন তো বিক্রি করতে পারেন কি?

 

(১) আপনাকে বরফের দেশে একটা ফ্রিজ বিক্রি করতে বলা হল।

(২) আপনাকে মরুভূমিতে একটা নৌকা বিক্রি করতে বলা হল।

(৩) একজনের কাছে  চিরুনি বিক্রি করতে বলা হল, যার মাথায় কোন চুল নেই। আর,

(৪) একজন অন্ধ মানুষের কাছে  চশমা বিক্রি করতে বলা হল।

 

…………………………… আপাতদৃষ্টিতে ব্যাপারটা খুব কঠিন বলে মনে হলেও, বিক্রি করা সম্ভব।

আসুন, বিক্রয় কৌশলের এই 4 টি wonderful উদাহরণ জেনে নেওয়া যাক … … … … … …

 

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ
বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

 

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ : (১) বরফের দেশে ফ্রিজ বিক্রি

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ
বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

 

বরফের দেশে এমনিতেই প্রচণ্ড ঠাণ্ডায় খাবার দাবার তাজা থাকে, ফ্রিজে রাখার কোনও প্রয়োজন পরে না। কিন্তু, আপনি যদি একটা ফ্রিজ বিক্রি করতে চান , তবে ক্রেতাকে বোঝাতে হবে যে, ফ্রিজের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতায় খাবার রাখলে, সেই খাবার কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না, ফলে বেশ কয়েকদিন পর সেই খাবার খেলেও কোন শারীরিক ক্ষতি হবে না। অপরদিকে খোলা পাত্রে খাবার রাখলে , যতোই সেটা ঠাণ্ডা থাকুক না কেন, তাতে ব্যাকটেরিয়া বা পোকামাকড় দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

 

এইভাবে বোঝালে আপনি অবশ্যই বরফের দেশেও ফ্রিজ বিক্রি করতে পারবেন।।

 

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ : (২) মরুভূমিতে নৌকা বিক্রি

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ
বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

 

মরুভূমি হল বালির রাজ্য। এখানে শুধু নদী কেন, জলেরও কোন চিহ্ন নেই। কাজেই মরুভূমিতে নৌকা বিক্রি করা দুঃসাধ্য ব্যপার। 

কিন্তু, এটাও সম্ভব। কিভাবে?

 

ক্রেতাকে বোঝান , … … … আমি আপনাকে একটা কাঠের নৌকা বিক্রি করতে চাই । এই নৌকার উপর আপনি একটা দোকান দিন । সেই দোকানে  জল, চা , কফি ইত্যাদি রাখুন। ভাবুন তো , তৃষ্ণার্ত পথচারীরা যদি মরুভূমিতে একটা নৌকা দেখতে পায় , এবং সেই নৌকায় বসে জল বা চা খেয়ে তাদের পিপাসা দূর করতে পারে, তাহলে তাদের মনেও একটা পরম তৃপ্তি আসেনা কি?

 

এইভাবে আপনি মরুভূমিতেও নৌকা বিক্রি করতে পারবেন।।

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ : (৩) ন্যাড়া লোককে চিরুনি বিক্রি

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ
বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

 

 

একজন salesman কে পাঠানো হল একটি বৌদ্ধ মন্দিরে কিছু চিরুনি বিক্রি করার জন্য। কিন্তু সেই salesman সেখানে গিয়ে দেখল যে মন্দিরের সবারই মাথা কামানো । কারও মাথায় চুল নেই। কিন্তু তবুও সে সেখানে চিরুনি বিক্রি করতে সামর্থ্য  হল। কিন্তু  কিভাবে? … … …

 

সে বৌদ্ধ ভিক্ষুক প্রধানকে বোঝাতে সক্ষম হল যে, মন্দিরে সাধারনের প্রবেশ করতে হলে একটু পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ঢোকা উচিত । কাজেই মন্দিরের প্রধান দরজার সামনে একটা বড় আয়না এবং কয়েকটা চিরুনি রাখা উচিত । এছাড়াও যদি সুন্দর দেখতে কিছু চিরুনির উপর মন্দিরের নাম খোদাই করে, সেগুলি দর্শনার্থীদের স্মৃতি হিসাবে প্রদান করা হয়, বা বিক্রি করা হয়, তাহলে একদিকে যেমন মন্দিরটির নাম চারিদিকে ছড়িয়ে পড়বে , অপরদিকে মন্দিরের কিছু income ও আসবে।

 

এইভাবে, ওই salesman যে শুধু সেইদিনই ওই  বৌদ্ধ মন্দিরে  চিরুনি বিক্রি করতে সামর্থ্য হয়েছিল তা নয়, সে তার বিক্রয় কৌশলের মাধ্যমে ওই  মন্দিরে প্রতিদিন চিরুনি বিক্রি হবার একটা ব্যবস্থা করে এসেছিল।।

 

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ : (৪) অন্ধকে চশমা বিক্রি

 

বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ
বিক্রয় কৌশলের 4 টি wonderful উদাহরণ

 

 

অন্ধ লোকের রঙিন চশমার কোন  প্রয়োজন পরে না। কিন্তু যদি অন্ধ লোককে বোঝানো যায় যে, সে দেখতে না পেলেও, একটা  রঙিন  চশমা তার চোখকে সূর্যের অতি বেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করবে, তাহলে তাকে চশমাটি বিক্রি করা যাবে।

 

এছাড়াও তাকে বোঝাতে হবে, চশমাটা কিভাবে তার সৌন্দর্য বাড়িয়ে তুলবে এবং সেটি  পড়লে  তার প্রতি অন্য লোকজনের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যাবে। যদি এইভাবে বোঝানো যায় , তবে, অন্ধ লোককেও চশমা বিক্রি করা যাবে।।

 

 

…… ……… …… এইরকম আরও গল্প পেতে click করুন  Salesman দের জন্য 4 টি best মোটিভেশনাল গল্প

 

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin