বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story : কিশোর বয়স হল নিজেকে গড়ে তোলার বয়স। এই বয়সই ঠিক করে দেয় একজন ব্যক্তির ভবিষ্যৎ । কিশোর বয়সে আপনি কাদের সঙ্গে বন্ধুত্ব করবেন সেটা একটা বড় প্রশ্ন। আপনি কিরকম বন্ধু নির্বাচন করবেন তার ওপরই নির্ভর করবে আপনার ভবিষ্যৎ । নিচের বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story পড়ুন , আর তা থেকে শিক্ষা নিয়ে আপনার বন্ধু নির্বাচন করুন, আর আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন। … … …

বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story: (1) এক কাঁকড়ার গল্প
এক সাগর তীরে একটা কাঁকড়া বাস করত। সাগরের জলের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। সমুদ্রের মাছেদের সাথেও ছিল তার সখ্যতা । তারা একসাথে সমুদ্রের জলে ভেসে ভেসে খেলা করতো । আর ঢেউগুলো তাদের খেলা উপভোগ করতো । কখনো কখনো কাঁকড়া বালির মধ্যে ঢুকে গিয়ে তাদের সঙ্গে লুকোচুরি খেলত ।

একদিন কাঁকড়া সাগরের তীর দিয়ে খেলা করতে করতে হেঁটে যাচ্ছিল । তার পায়ের ছাপ বালির উপর খুব সুন্দর নকশা তৈরি করছিল । তা দেখে কাঁকড়া খুশিতে নেচে নেচে যাচ্ছিল । কিন্তু , কিছুক্ষন পর সে লক্ষ করল, যতবারই সে পায়ের ছাপ বালির মাঝে রাখছে, ঠিক ততবারই সাগরের জল সেই সুন্দর নকশাগুলো তার ঢেউ দিয়ে মুছে দিচ্ছে। এটা দেখে কাঁকড়ার খুব রাগ হল । বন্ধুর এই আচরণে সে খুব দুঃখ পেল। সে ঢেউকে বলল, ” তুমি আমার এত কাছের বন্ধু হয়েও কেন বারবার আমার পায়ের সুন্দর ছাপগুলো মুছে দিচ্ছ ?”
ঢেউ কাঁকড়ার কথার জবাবে বলল, বন্ধু , আমি দেখলাম তোমার ওই পায়ের ছাপ অনুসরণ করে এক জেলে তোমাকে ধরতে আসছে। তাই আমি আমার ঢেউ দিয়ে তোমার পায়ের ছাপগুলো মুছে দিচ্ছি , যাতে করে তুমি সুরক্ষিত থাকো ।
বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story: শিক্ষা
আসল বন্ধু সর্বদা আমাদের সঙ্গে থেকে আমাদের বিপদ থেকে রক্ষা করে । আমাদের আসল বন্ধু চিনে রাখা উচিত। https://www.prothomalo.com/lifestyle/e27exx9n6l
বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story: (2) এক ইঁদুরের গল্প
এক ইঁদুর এক চাষির ঘরে বাসা বেঁধেছিল । সেখানে সে ভালোই দিন কাটাচ্ছিল । একদিন ইঁদুর দেখল চাষি আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছে । ইঁদুর ভাবলো থলের ভিতর নিশ্চয় কোন খাবার আছে , তাই সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল । এগিয়ে দেখল , সেটা খাবার দাবার কিছু নয় , সেটা ছিল ইঁদুর ধরার একটা ফাঁদ ।

ইঁদুর খুব ভয় পেয়ে গেল। ফাঁদ দেখে সে পিছতে লাগলো । চাষির বাড়ির পিছনের দিকে এক খোপে একটা পায়রা থাকত । ইঁদুর পায়রার কাছে গিয়ে ভয়ার্ত স্বরে বলল – জানো , আজ বাড়ির মালিক আমাকে ধরার জন্য একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল – তাতে আমার কি? আমি কি ঐ ফাঁদে পরতে যাব নাকি?
নিরাশ হয়ে ইঁদুর মুরগিকে গিয়ে একই কথা বলল। মুরগি ইঁদুরকে হেয় করে বলল , যা ভাই, এটা আমার সমস্যা নয় , তোর সমস্যা তুই বুঝে নে, আমাকে জ্বালাতন করতে আসিস না। ইঁদুর চিন্তায় পরে গেল । পায়রা বা মুরগি কেউ তাকে কোন পরামর্শ দেওয়া তো দুরের কথা, তার কোন কথায় শুনল না!
ইঁদুর ভয়ে হাঁফাতে হাঁফাতে মাঠে গিয়ে ছাগলকে তার বিপদের কথা জানালো । ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে লাগলো । বলল , যা ভাই , এর মধ্যে আমাকে জড়াস না ।
সেদিন ইঁদুর খুব ভয়ে ভয়ে ছিল – কোথা থেকে কি হয়ে যায় ! তারপর সে ঘুমিয়ে পড়লো । রাতে একটা “ফটাস” শব্দে চাষির বউয়ের ঘুম ভেঙ্গে গেল । ফাঁদে একটা বিষাক্ত সাপ আটকে পরেছিল । কিন্তু চাষির স্ত্রী ভাবল , ফাঁদে ইঁদুর ধরা পড়েছে । যেই না সে ফাঁদে হাত দিতে যাবে , অমনি সাপটা তাকে ছোবল মারল । অবস্থা বেগতিক দেখে চাষি একজন ওঝাকে ডেকে আনলো । ওঝা সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে চাষির বউকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল । চাষি এখন পায়রার জুস পায় কোথায় ? উপায় না দেখে তার পোষা পায়রাকে কেটে ফেলল। “পায়রা এখন রান্নার হাঁড়িতে ।”
চাষির স্ত্রীর সাপে কামড়ানোর খবর পেয়ে আত্মীয় স্বজনরা তার বাড়িতে এসে হাজির হল । তাদের খাবারের বন্দোবস্ত করতে মুরগিকে কেটে ফেলা হল। “মুরগি ব্যাচারিও এখন রান্নার হাঁড়িতে ।” দিন দুই পর চাষির স্ত্রী মারা গেল। আর তার অন্তিম সৎকারের পর শ্রাদ্ধানুষ্ঠানে ছাগলটাকেও কেটে ফেলা হল । ………………………. আর ইঁদুর , সে তো অনেক আগেই পালিয়েছিল ,…. দূর ….. বহুদূর …...
বন্ধুত্ব নিয়ে 2 টি inspiring short story: শিক্ষা
এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে , যদি কোন বন্ধু আমাদের তার সমস্যার কথা বলে , আর আমরা ভাবি যে এটা তো আমাদের সমস্যা নয় – যার সমস্যা তার ব্যাপার, তাহলে আমরা ভুল করবো । তাহলে কিসের বন্ধুত্ব! আমাদের প্রত্যেকের উচিৎ বন্ধুর বিপদে তাকে সঠিক পরামর্শ দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করা, নচেৎ সেই বিপদে আমাদেরও পড়তে হবে।।
আরও পড়ুন …… … … ছাত্রদের জন্য 1 টি best উপদেশ – বড় ভাবো , বড় পাও